গ্রামের একটি সাধারণ দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম একটা গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে। গ্রামের পরিবেশ সবসময়ই আমার কাছে শান্তি, সরলতা এবং নির্মল সৌন্দর্যের প্রতীক। সেই অনুভূতিকেই রঙ-পেন্সিলের মাধ্যমে কাগজে ফুটিয়ে তোলার ছোট্ট একটি চেষ্টা করেছি। এখানে একজন মহিলা নদীর ঘাটের থেকে মাটির কলসি করে জল নিয়ে ফিরে যাওয়ার দৃশ্য তুলে ধরেছিলাম। একটা চিরচেনা গ্রামের শান্ত বিকেলের গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম।
আমার কাছে গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর সরলতা। শহরের ব্যস্ত জীবনের তুলনায় গ্রামের পরিবেশ অনেক বেশি প্রশান্ত। পাখির ডাক, সবুজ মাঠ, নদীর ধারা আর খোলা আকাশ মানুষের মনকে অন্যরকম স্বস্তি দেয়। গ্রামের দৃশ্য বরাবরই খুবই সুন্দর, সবুজে ঘেরা এই প্রকৃতি আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যাইহোক, গ্রামের দৃশ্যের মতোই এখানে ছবিতে ন্যাচারাল রাখার চেষ্টা করেছি।
🍁উপকরণ:🍁
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটি মহিলার দৃশ্য এঁকে নিয়েছিলাম, যেখানে কলসি কাঁকে করে ঘাটে দাঁড়িয়ে আছে। এরপর দুটি হাঁসের বিচরণ এর দৃশ্য এঁকে নিয়েছিলাম। এরপর একটা বাড়ি সহ কিছু ন্যাচারাল দৃশ্য এঁকে নিয়েছিলাম।

▶️দ্বিতীয় ধাপে- কালো কালার পেন এর গাঢ় কালী দিয়ে পুরো দৃশ্য আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য এবং বাড়ি-গাছের দৃশ্যে কালার করে দিয়েছিলাম।

▶️চতুর্থ ধাপে- মহিলা সহ বাকি দৃশ্যে কালার করে দিয়েছিলাম এবং এখানেই অঙ্কন সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





