কালীপুজো ২০২৪ ( পর্ব ১ )

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শেয়ার করছি।

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কালীপুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। কালী পুজোটা বারাসাত এলাকার দিকে সেরা পুজো হিসেবে পরিচিত। প্রতি বছর দারুন দারুন ভাবে সবকিছু উপস্থাপনা করে থাকে। এই বছরও বেশ ভালো ভালো কিছু উপস্থাপনা করেছিল। আর আমরা প্রতিবারই রাত করে বের হই, প্রায় রাত ১২-১ টার দিকে বেরিয়ে সারা জায়গায় দেখে বেড়াই। আর যেহেতু আমরা বাইক নিয়েই বের হই, সেহেতু বেশি একটা হেঁটে হেঁটে দেখতে হয় না। সোজা প্যান্ডেলের কাছে চলে যাই আর লাইন দিয়ে দেখা শুরু করে দেই। তবে আসলে আমরা এইবার কোথার থেকে কোথায় দেখেছি, নাম একটাও মনে নেই। এই যেমন এই আলোকচিত্রগুলো যেখান থেকে তুলেছিলাম, সেটা একপ্রকার একটা ইউনিক কিছু ডিজাইনের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপনা করেছিল।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

এটা সম্ভবত চক্রব্যূহ এর মতোই কিছু একটা থিমের ন্যায় তৈরি করেছিল। প্রথমত এই প্যান্ডেলের সম্মুখভাগে একটা সুন্দর ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল। যেমন এখানে স্পষ্ট একটা ঘড়ির ডিজাইনের মাধ্যমে চক্রব্যূহের মতো বিষয়টাকে ফুটিয়ে তুলেছে। এখানে এই থিমের মাধ্যমে বিষয়টা যেটা বোঝানোর চেষ্টা করেছে যে- সময় যেমন নদীর স্রোতের মতো চলে যায়, তেমন যা কিছু অতীতে ছিল, তা পরিবর্তিত হয়ে পুনরায় বর্তমানে চলে আসে আবার সেই বর্তমানই এগিয়ে চলে অজানা ভবিষ্যতের গহব্বরে। এখানে বিষয়টা এইভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। প্রবেশের মুখটা বেশ ভালো তুলে ধরেছে। যদিও তেমন একটা বড়ো প্যান্ডেল না এটা, রাস্তার সাইডে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছে। তবে বিষয়গুলো অনেক আকর্ষণীয় ছিল।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

এখানে আবার বাইরের দিকে বেশ কিছু মূর্তির মাধ্যমেও বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছিল। মূর্তিগুলোও যেন একটু অন্যরকম ছিল, অর্থাৎ সময়ের গহব্বরে হারিয়ে যাওয়া একটা ভাবমূর্তি। এরপর একটা মহিলার বিষয়ের মাধ্যমেও বিষয়টা তুলে ধরেছে, যেখানে একটা মেয়ে বসে আছে। এরপর আমরা ভিতরের দিকে প্রবেশ করেছিলাম, সেখানে সময়ের চক্রের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে। এরপর বিভিন্ন ভাবে মুখোশের মাধ্যমে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, এইগুলো যেন একটা একটা অদ্ভুত ধরণের বিষয়ের মাধ্যমে তুলে ধরেছে। চারিপাশে এইরকম বিভিন্ন ধরণের ডিজাইনের মাধ্যমে বিষয়গুলো দেখতে দেখতে মন্ডপের দিকে চলে গিয়েছিলাম। কালী মায়ের মূর্তিটা বেশ ভালো করেছিল। তবে এখানে আবার সেই ব্লু লাইটিং এর কারণেই ভালো একটা তোলা যাইনি।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

তবে মোটামুটি তোলার চেষ্টা করেছিলাম কিছুটা । তবে সামনের দিক থেকে দেখতে অসাধারণ লাগছিলো। এরপর দেয়ালের দিকেও কিছু হাতের মতো দেখতে ফরম্যাট তৈরি করেছিল, যেখানে হাতে প্রদীপ জ্বালানোর মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এছাড়া আরো বিভিন্ন ধরণের ডিজাইন তৈরি করেছিল, যা দেখতে অনেক আকর্ষণীয় ছিল। মোটামুটি এটাই ছিল সময়ের চক্রের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা। যেখানে মানব সমাজ সময়ের চক্রব্যূহের মধ্যে আটকা পড়ে গিয়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দুর্দান্ত জমকালো আয়োজন দেখেই বোঝা যাচ্ছে দাদা। দারুণ তুলেছেন ফটো গুলো। তাছাড়া বারাসাত এলাকার কালীপুজোর গল্প বিগত সময়েও বড় দাদার কাছ থেকে শুনেছিলাম। দারুণ উপভোগ করলাম।