"প্রথমবার তৈরি করলাম আমিষ ছোলার ডাল"

in Incredible India16 hours ago
Yellow Modern Indian Sweets Recipe Food YouTube Thumbnail_20260731_205944_0000_090001.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।

অনেকদিন হয়ে গেলো আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি। মূলত সকালের দিকে রান্নার তাড়াহুড়ো থাকে, তাই ছবি তোলার সুযোগ খুব একটা হয় না।

গতকাল রাতে রুটি খাওয়ার জন্য ছোলার ডাল রান্না করেছিলাম। তখনই মনে করে ছবিগুলো তুলেছিলাম। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো।

ইতিপূর্বে আমি আপনাদের সাথে নিরামিষ ছোলার ডালের রেসিপি শেয়ার করেছি। তবে আজ আমিষ ছোলার ডাল রান্নার রেসিপি শেয়ার করবো। সত্যি কথা বলতে এই রান্না করার আগে আমি একটু চিন্তিত ছিলাম, আদেও এইরকম ভাবে ছোলার ডাল রান্না করলে খেতে ঠিক কেমন লাগবে‌ এটা ভেবে।

সাধারণত নিরামিষ ভাবে হিং ফোড়ন দিয়েই আমরা ছোলার ডাল রান্না করে থাকি। তবে গতকাল একটু অন্যরকম ভাবেই রান্না করলাম। তবে হ্যাঁ খেতে কিন্তু মন্দ লাগেনি। বেশ ভালোই লেগেছিলো।

1672344690977_010726.jpg

যাইহোক চলুন শুরুতে আমি আপনাদের সাথে শেয়ার করি, গতকাল রান্নাটা করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছিলাম,-

"প্রয়োজনীয় উপকরণ"

নংউপকরণপরিমাণ
১.ছোলার ডাল২০০ গ্ৰাম
২.আলু১ টা মাঝারি সাইজের
৩.পেঁয়াজ১ টা মাঝারি সাইজের
৪.আদা বাটা১ চা চামচ
৫.রসুন বাটা১ চা চামচ
৬.কাঁচা লঙ্কা‌ কুচি৭-৮ টা
৭.টমেটো১ টা
৮.সরষের তেল‌ ২ চা চামচ
৯.কাশ্মিরী লঙ্কার গুঁড়ো১½ চা চামচ
১০.জিরে গুঁড়ো১ চা চামচ
১১.গোটা জিরা½ চা চামচ(ফোড়নের জন্য)
১২.শুকনো লঙ্কা১ টা(ফোড়নের জন্য)
১৩.তেজপাতা১ টা(ফোড়নের জন্য)
১৪.গরম মশলার গুঁড়ো১চা চামচ
১৫.লবনস্বাদ অনুসারে
১৬.হলুদ২ চা চামচ
১৭.চিনিসামান্য পরিমাণ

1672344690977_010726.jpg

"তৈরি করার পদ্ধতি"

IMG_20260730_210130.jpg

সবার প্রথমে ছোলার ডাল গুলোকে প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে, প্রেসার কুকারে একটা হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

IMG_20260731_202618.png

IMG_20260730_210427.jpg

IMG_20260730_210045.jpg

যতক্ষণ ডাল সিদ্ধ হচ্ছিলো, অন্যদিকে আমি পেঁয়াজ, টমেটো ভালোভাবে কুঁচিয়ে নিয়েছিলাম। তার সাথে কাঁচা লঙ্কা গুলোকে কেটে নিয়েছিলাম। এরপর আলুটাকে একেবারে ছোট ছোট টুকরো করে কেটে, ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম।

IMG_20260731_202618.png

IMG_20260730_210108.jpg

আদা ও রসুন বাটা ফ্রিজেই আগে থেকে তৈরি করা ছিলো বলে, সেটা আর তৈরি করার প্রয়োজন হয়নি।

IMG_20260731_202618.png

IMG_20260730_210213.jpg

ফোড়নের জন্য একটা পাত্রে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে আলাদাভাবে গুছিয়ে নিয়েছিলাম। হুইসেল পড়ার পর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যাতে প্রেসার কুকারের ভাঁপটা বেরিয়ে যায়।

IMG_20260731_202618.png

IMG_20260730_210802.jpg

তাতে ডালটা একেবারে গলবে না, অথচ সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। ভাঁপ সরে যাওয়ার পর একটা ঝুড়ির মধ্যে ডাল গুলোকে জল ঝরানোর জন্য ঢেলে নিতে হবে। যাতে জলটা আলাদা হয়ে যায়। আমি ডালে এই ডাল সেদ্ধ করার জলই ব্যবহার করেছিলাম।

IMG_20260731_202618.png

IMG_20260730_210452.jpg

IMG_20260730_210512.jpg

IMG_20260730_210553.jpg

IMG_20260730_210557.jpg

IMG_20260730_210824.jpg

এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, ফোড়নের জন্য যে শুকনো লঙ্কা,‌তেজপাতা গোটা জিরে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য লবণ ছিটিয়ে ভালোভাবে ভেজে নিলাম।

IMG_20260731_202618.png

IMG_20260730_211122.jpg

IMG_20260730_211110.jpg

IMG_20260730_211209.jpg

IMG_20260730_211412.jpg

আলুগুলো একটা পাত্রে নামিয়ে নেওয়ার পর, ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম।‌ বেশ কিছুক্ষণ ভাজার পর আদা ও রসুন বাটা দিয়ে, আরও কিছুক্ষণ ভেজে নিলাম।

IMG_20260731_202618.png

IMG_20260730_211530.jpg

IMG_20260730_211627.jpg

তারপর গুঁড়ো মশলা অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ, টমেটো ও আদা রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম।

IMG_20260731_202618.png

IMG_20260730_211736.jpg

IMG_20260730_211752.jpg

IMG_20260730_211758.jpg

IMG_20260730_211821.jpg

এরপর আগে থেকে নামিয়ে নেওয়া ভাজা আলু গুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর, জল ঝরিয়ে নেওয়া ডালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে।

IMG_20260731_202618.png

IMG_20260730_212226.jpg

বেশ কিছুক্ষণ যখন আলু, ডাল এবং মসলা একসাথে কষা হয়ে যাবে, তারপর ডাল‌সেদ্ধ করা জলটা ঢেলে, আরও বেশ কিছুক্ষণ জ্বাল দিতে হবে।

IMG_20260731_202618.png

IMG_20260730_213431.jpg

ঝোলের পরিমাণ বেশ কিছুটা কমে এলে, নিজেদের প্রয়োজন অনুসারে ঝোল রেখে নামানোর আগে গরম মশলা গুঁড়ো ও সামান্য চিনি ছড়িয়ে, নামিয়ে নিতে হবে "আমিষ ছোলার ডাল"

IMG_20260731_202618.png

IMG_20260730_213808.jpg

গতকাল রুটির জন্য ছোলার ডালটা আমি এই ভাবেই রান্না করেছিলাম। খেতে খুব একটা মন্দ লাগেনি। আমার কাছে অনেকটা ঘুগনির মতো স্বাদ লেগেছে। আপনারা কারা কারা এভাবে আমিষ ছোলার ডাল তৈরি করে খেয়েছেন, সেটা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।

1672344690977_010726.jpg

আর যারা এখনও এইভাবে ছোলার ডাল খাননি, তাদের অনুরোধ করবো অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।

সকলের সুস্থতা কামনা করে আজকের পোস্ট এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...

TEAM 5

Congratulations! Your post has been upvoted from sc-07 account.

1000093592.png

Curated by : @ shahid76