ঈশ্বর অফলাইন- কাজী অ্যাডাম

in #kobita-bangla15 hours ago

আজ অনেকক্ষণ প্রার্থনা করলাম,
কোনো উত্তর এল না।
মনে হলো, ঈশ্বর অফলাইন।

হয়তো,
নীরবতাও এক ধরনের উত্তর।

সব দরজা শব্দ করে খোলে না,
কিছু দরজা ভেতর থেকে খুলতে হয়।
আমি জানি ঈশ্বর হারিয়ে যাননি—
আমার কোলাহলই তাঁর কণ্ঠ ঢেকে রেখেছিল।

খসড়াধ্বনি: নীরবতা কি ঈশ্বরের অনুপস্থিতি, নাকি তাঁর সবচেয়ে গভীর ভাষা?