দুটি কবিতা "রবি চামার" ও "মুশি"

in #steem8 years ago (edited)

Original image no longer available

“রবি চামার”
-- হামিদুল হক তরুন

নিচু কাজ করি বলে, নেই অধিকার কথা বলার
নাম আমার রবি চামার।

অচেনা বনে নোংরা গাছে, গন্ধ ভরা ফুল হাসে
আমার জীবন সেই ফুলের মতো, কারো নেইকো সময় চেয়ে দেখার
নাম আমার রবি চামার।

স্যান্ডেল জুতা কালি করি, কিংবা তাতে সেলাই ভরি
টাকা কামাই ভুরি ভুরি, ইচ্ছে মতো খরচ করি
যে হাত দিয়ে আনি টাকা, সে হাত দিয়েই বিলাই আবার
নাম আমার রবি চামার।
Original image no longer available

কলেজ যখন দিলাম পাশ, বাপ মা সবাই হলো লাশ
যার কাছে গেয়েই চাইলাম ঠাঁই, সবাই বললো যায়গা নাই।
মৃত্যু তুল্য ব্যথা নিয়ে, ঘুরলাম কয়দিন না খেয়ে
ভাবলাম শেষে প্রয়োজন এখন, যেভাবেই হোক বেঁচে থাকার
নাম আমার রবি চামার।

হেসে হেসে কথা বলে, সব যন্ত্রণা থাকি ভুলে
সবার চোখের অন্তরালে, বুক ভেঁসে যায় আঁখি জলে।
জানিনা হায় আমার মতো, এমন রবি আছে কতো
প্রতিভা নিয়ে শত শত, করে আছে মাথা নত।
ও ভাই জ্ঞানী ধনী জনরা, একটু চেয়ে দেখো একবার
নাম আমার রবি চামার।
Original image no longer available

“মুশি”
-- হামিদুল হক তরুন

আমি তোমার মুশি
যতো তোমার খুঁশি
করো মোরে দোষী
তবু সবার চেয়ে বেশি
তোমাকেই ভালোবাসি।

তুমি আমার জীবন সাথী
দুই নয়নে আলোর জ্যোতি
আমায় যদি দাও গতি
তাতে তোমার কিসের ক্ষতি?
Original image no longer available

একটু দয়া করো আমায়
ঠাঁই দাও তোমার প্রেমের ছায়ায়
নইলে বলো যাবো কোথায়?

কেনো তুমি বোঝনা গো
তোমায় ছাড়া মরে যাবো।

তোমাকে ভেবে দিবা নিশি
পাগল হলাম আমি মুশি।
Original image no longer available

একটির কাছে এবার দুটি কবিতা দিলাম। ভালো লাগলে কমেন্ট করতে ভুল করবেন না। আপ ভোটের আশা রাখলাম। আপনাদের পাশে আছি আমি @hamidul

Sort:  

Go here https://steemit.com/@a-a-a to get your post resteemed to over 72,000 followers.