বিরুলিয়া জমিদার বাড়ি ( পর্ব-১)
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির সাথে প্রকৃতির ভিন্ন রূপের মাঝে কিছুটা ভালো থাকার চেষ্টা করছি। যদিও সেই সুযোগটা খুব একটা সহজ না। প্রচুর রোদ দেখে দ্রুত কিছু কাজ শেষে রুমে মাত্র প্রবেশ করেছি। তারপর হঠাৎ কিছু আওয়াজে থমকে গিয়েছিলাম। কারণ মুহুর্তের মাঝেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। যাইহোক, বৃষ্টিপাত হতেই পারে, প্রকৃতির নিজস্বরূপ যে কোন সময় পরিবর্তন হতেই পারে। কিন্তু তারপর যদি আবার পুনরায় চরম উষ্ণতা নিয়ে রোদের উত্তাপ ছড়ায়, তাহলে?
এখানে হয়তো আমাদের বলার কিছুই নেই কারণ প্রকৃতির উপর আমাদের কোন হাত নেই। যেমন ইতিহাসের উপরও আমাদের কোন হাত নেই। হ্যা, কিছু একটা করা যায় আর সেটা হলো ইতিহাসকে শিক্ষক বানানো যায়, সেখান হতে শিক্ষা নেয়া যায়। কিন্তু আমরা কি এখন সেটা করছি? না বর্তমান প্রজন্ম সত্যি সত্যি ইতিহাস নিয়ে কিংবা অতীত ঐতিহ্য নিয়ে খুব একটা বেশী মাথায় ঘামায় না। তাদের এসব নিয়ে খুব একটা আগ্রহ দেখা যায় না। কারণ প্রযুক্তি তাদের ধীরে ধীরে চার দেয়ালে বন্দি করে দিচ্ছে।
সে দিন হঠাৎ করেই ফেসবুকের একটা রিপোর্ট কিংবা ভ্রমণের কাহিনী পড়ে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। একই এলাকায় আমার বসবাস অথচ এখানকার অনেকেই জানেন না এই এলাকার একটা অতীত ইতিহাস আছে। আবার যারা জানেন তারাও হয়তো নতুন প্রজন্মের অনাগ্রহ দেখে খুব একটা শেয়ারও করেন না। যাইহোক, আমি জানান পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং সময় করে সেখানে ঘুরেও আসি।
এটা আমার জন্য দারুণ একটা সুযোগ ছিলো, পরিবারের সদস্যদের নিয়েই গিয়েছিলাম কারণ অতীতের ইতিহাস কিংবা ঐতিহ্য সম্পর্কে তাদের মাঝেও কিছুটা আগ্রহ থাকুক। আজকে এই বিষয়ে আমি কিছুটা আগ্রহী দেখালে পরবর্তীতে অতীত সম্পর্কে তাদের মাঝেও তেমন কিছুটা আগ্রহ তৈরী হবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আমরা সব সময় এটা মেনে চলতে পারি না, হয়তো নানা কারণে। কিন্তু তবুও মাঝে মাঝে চেষ্টা করা উচিত।
বেশ কিছুটা সময় সেখানে ছিলাম, কয়েক আগুন্তককেও দেখেছি কিন্তু খুব বেশী মানুষের উপস্থিতি ছিলো না, চারপাশের পরিবেশও তেমন পরিস্কার বা পরিচ্ছন্ন ছিলো না। অথচ এমন একটা ঐতিহাসিক বাড়ি, যা রক্ষা করা এলাকার মানুষের দায়িত্ব ছিলো। অতীতের এই স্মৃতি বিজরিত পরিবেশটাকে ধরে রাখা উচিত ছিলো। কিন্তু আমরাতো এমনই অতীতকে খুব একটা কদর করতে জানি না, এ বিষয়ে তেমন আগ্রহী নই আফসোস!
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR










Thank you