You are viewing a single comment's thread from:

RE: সফল জীবনের জন্য সুষম খাদ্য ও দৈনন্দিন অভ্যাস।

in Incredible India3 years ago (edited)

শারীরিক সুস্থতার উপর নির্ভর করে আমাদের সকল কর্মকান্ড। কারণ শারীরিকভাবে যদি আমরা সুস্থতা অনুভব না করি, তাহলে কোনো কিছুই মনোযোগের সাথে করা সম্ভব না।

শরীরকে সুস্থ রাখার জন্য খাদ্যের কয়েকটি পুষ্টিকর উপাদান আছে যেগুলোকে একসাথে সুষম খাদ্য বলা হয়। সুষম খাদ্যের মধ্যে রয়েছে দুধ, দুধে খাদ্যের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান একসাথেই পাওয়া যায়।

শারিরীক সুস্থতার জন্য চাই মানসিক সুস্থতা।

  • আপনার লেখাতে উল্লেখিত এই বাক্যটির সাথে আমি সহমত পোষণ করছি না। কারণ আমাদের শরীর সুস্থ থাকলেই, মন ভালো থাকার সম্ভাবনা আছে।

  • যাইহোক আপনার সম্পূর্ণ লেখাটি বেশ ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি লেখা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।